রংপুরে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

রংপুর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৭

রংপুরে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত রংপুরে বদরগজ্ঞ উপজেলার নাগেরহাটে ট্রাক চাপায় মো. আখতারুজ্জামান নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার এ ঘটনা ঘটে।
বদরগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর ফুলবাড়ি সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক  করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক আখতারুজ্জামান সকালে বাসা থেকে মোটরসাইকেলে কলেজে যাবার সময় নাগেরহাট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা  দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ট৭৮৬৯। পুলিশ নিহত ওই শিক্ষকের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম