বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৪:৩৭আপডেট : ২৮ মে ২০২২, ১৪:৩৯

রংপুরের পীরগাছা উপজেলায় দেলোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মে) রাত ১১টায় উপজেলার কুড়ারপার সেতু এলাকার রেললাইনের পাশে এই ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের কসাইটারী গ্রামের ছফুর উদ্দিনের ছেলে। বিভিন্ন সময় ধান, গম ও ভুট্টার স্টক ব্যবসা করতেন তিনি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে মোবাইল ফোনে কল করে কে বা কারা দেলোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ির অদূরে কুড়ারপার সেতুর কাছে রেললাইনের কাছে আসেন তিনি। এ সময় কুড়াল ও রাম দা দিয়ে তার মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে কয়েকজন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র  জানান, দেলোয়ার হোসেনকে বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। এ ঘটনায় থানায় এনে দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও মামলা হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান