পুলিশের গাড়ি থেকে পালালো ধর্ষণ মামলার আসামি

গাইবান্ধা প্রতিনিধি
৩১ মে ২০২২, ১৭:৩১আপডেট : ৩১ মে ২০২২, ১৭:৩১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ সামিউল ইসলাম (৩৮) নামে এক আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার (৩১ মে) সকালে গোবিন্দগঞ্জ থানা এলাকায় এই ঘটনায় ঘটে।

সামিউল ইসলামের বাড়ি উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে। সে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি।

পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল ইসলাম জানান, সম্প্রতি গোবিন্দগঞ্জ থানায় সামিউল ইসলামের বিরুদ্ধে এক নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়। ওই মামলায় সোমবার (৩০ মে) রাতে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে পুলিশ ভ্যানে করে সামিউল ও ভুক্তভোগীকে গোবিন্দগঞ্জ থানায় নেওয়া হচ্ছিল। এ সময় ভ্যান থেকে নামার সময় হাতকড়াসহসে দৌড়ে পালিয়ে যায়।

এসপি আরও জানান, সামিউলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলার প্রস্তুতি চলছে। 

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী