আনসারুল্লাহ বাংলা টিমের দুজনের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি
৩১ মে ২০২২, ১৮:৪৫আপডেট : ৩১ মে ২০২২, ১৮:৪৫

লালমনিরহাটে অস্ত্র আইনে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেক মামলায় এই দুজনসহ সংগঠনটির মোট পাঁচ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বিকালে লালমনিরহাট বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে অস্ত্র ও বিস্ফোরক মামলায় এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মুশরত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী লাল্টু ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে আসমত আলী।

এই দুজনসহ ১০ বছরের দণ্ডপ্রাপ্ত বাকি তিন আসামি হলেন- কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে আবু নাঈম মিস্টার, সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেন ও মুনছার আলীর ছেলে শাফিউল ইসলাম সাদ্দাম।

লালমনিরহাট আদালত ও কালীগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মুশরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি বাড়িতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের একদল সদস্য। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, এক হাজার ৪৩০টি লিফলেটসহ হাতেনাতে এই পাঁচ জনকে গ্রেফতার করে রংপুর র‌্যাব-১৩। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা করে। মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
   
রায়ের বিষয়ে আসামিদের আইনজীবী গোলাম মোস্তফা, রুমাইনুল ইসলাম রিপন ও শামসুল আলম মিলন তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি।

লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি আকমল হোসেন বলেন, ‘অস্ত্র ও বিস্ফোরক মামলায় বিচারক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।’

/এফআর/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
বিদিশার ২ বছরের জেল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম