ঘরের চালের পানি পড়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১৬:৫৮আপডেট : ০৭ জুন ২০২২, ১৬:৫৮

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভাইয়ের লাঠির আঘাতে নাদিরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত লেবু মিয়ার বাড়ি ওই গ্রামে। নাদিরা বেগম তার আপন বোন ও সাথালিয়া গ্রামের নাদের মিয়ার স্ত্রী। আটকৃতরা হলেন-লেবুর স্ত্রী সোনাই বেগম ও পুত্রবধূ আঁখি বেগম।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, সালাথিয়া গ্রামে লেবু ও নাদিরার পাশাপাশি ঘর রয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে ভাইবোনের দ্বন্দ্ব চলছিল। আজ সকালে ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি বেয়ে পড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লেবু ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে মাথায় করলে নাদিরা জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লেবু পলাতক। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও পুত্রবধূকে আটক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি