স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:১৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:১৮

স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড দশম শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক এসএসসি পরীক্ষার্থীসহ দুই কিশোরকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এই ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালতের বিচারক সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লা আল মামুন তালুকদার এই দণ্ডাদেশ প্রদান করেন।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, দণ্ডপ্রাপ্ত দুই যুবককে মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত জাহিদ খন্দকার (১৬) উপজেলার দক্ষিণ কাজীবাড়ি সন্তোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। জাহিদ সাদুল্লাপুর বহুমূখি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। অপর কিশোর মুরাদ মন্ডল (১৫) একই গ্রামের পলাশ মন্ডলের ছেলে।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রনি কুমার দাস জানান, মঙ্গলবার সকালে উপজেলার কিশামত শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে জাহিদ ও মুরাদ তাকে পথরোধ করে উত্যক্ত করে। এসময় তারা বিদ্যালয়ের গেট পর্যন্ত চলে আসে। স্কুলে এসে ওই ছাত্রী বিষয়টি তার শিক্ষকদের জানালে তারা স্থানীয়দের সহায়তায় জাহিদ ও মুরাদকে আটক করে পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঘটনাস্থলে যান। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই কিশোরকে এই শাস্তি প্রদান করা হয়।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম