আসামি বড় ভাই, আটক হলেন ছোট ভাই, তারপর?

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ জুন ২০২২, ০২:২৯আপডেট : ১৩ জুন ২০২২, ০৯:৪৮

কুড়িগ্রাম শহরের জলিল বিড়ি কারখানার শ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পি (২০) হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র অভিযুক্ত অপর বিড়ি শ্রমিক খোকন ইসলাম (২৭) আদালতে আত্মসমর্পণ করেছেন।

রবিবার (১২ জুন) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সদর থানার ওসি খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার (১০ জুন) খোকনের ছোট ভাই রিপনের কাছ থেকে খোকনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ সময় তার ছোট ভাইকে আটক করে কারাগারে পাঠানো হয়। এ খবর অভিযুক্ত খোকনের কাছে পৌঁছালে রবিবার আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ আরও জানায়, এ মামলায় একমাত্র আসামি খোকন ইসলাম। হত্যাকাণ্ডের পর থেকেই তাকে গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছিল। মূলত ছোট ভাইয়ের আটকের খবরে আত্মগোপনে থাকা খোকন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। ফলে আত্মসমর্পণ করতে বাধ্য হন।

এর আগে গত ৩০ মে বিকালে জেলা শহরের পুরাতন রেলস্টেশন এলাকায় জলিল বিড়ি কারখানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক বাপ্পিকে হত্যার অভিযোগ উঠে আরেক বিড়ি শ্রমিক খোকন ইসলামের বিরুদ্ধে। নিহত বাপ্পি কুড়িগ্রাম পৌরসভার মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

অভিযুক্ত খোকন ইসলাম একই এলাকার মৃত বোবা নজিরের ছেলে। তারা দুই জনই বিড়ি কারখানায় কাজ করতেন। ঘটনার পর ফ্যাক্টরি থেকে পালিয়ে যান খোকন। পরে এ ঘটনায় নিহত বাপ্পির মা বাদী হয়ে খোকনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

/এএম/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম