আগামী এক বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ে পূর্ণাঙ্গ বিমান বন্দর চালু হওয়ার আশা প্রকাশ করেছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ এলাকায় বিমান বন্দর পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এ আশার কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অব্যবহৃত বিমানবন্দর চালুর পরিকল্পনা করছে। দেশের বিভিন্ন বিমান বন্দর পরিদর্শন করছি। ঠাকুরগাঁও বিমান বন্দর চালু হলে উত্তরাঞ্চলে ব্যবসা বাণিজ্য,মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। আগামি ৩ মাসের মধ্যে বিমান বন্দর পরিদর্শনের প্রতিবেদন উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন,সৈয়দপুর বিমান বন্দরকে আঞ্চলিক বিমান বন্দর করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। পঞ্চগড় স্থলবন্দর চালু হলে এই এলাকায় বিমান লাভবান হবে বলে মনে করি। বিমান এলাকার পর্যটনকেন্দ্র গুলোরও প্রসার ঘটতে ভূমিকা রাখবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন,ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী,জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস,পুলিশ সুপার ফরহাত আহমেদ প্রমুখ।
/জেবি/এইচকে/








