বেশি দামে ট্রেনের টিকিট বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন

হিলি প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ২৩:১৫আপডেট : ১৭ জুলাই ২০২২, ২৩:১৫

ট্রেনের টিকিট কালোবাজারি করে বেশি দামে বিক্রির করার দায়ে দিনাজপুরের বিরামপুরে এক ফটোস্ট্যাট দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৭ জুলাই) রাতে বিরামপুর পৌর শহরের সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন বিরামপুর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

তিনি বলেন, কোনোভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে তা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে করা হচ্ছে- এমন খবরে বিরামপুর পৌর শহরের সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দোকানের এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডের টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এরপর রেল স্টেশনে গিয়ে স্টেশনের সব কর্মকর্তা ও কর্মচারীকে টিকেট জালিয়াতির বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঢাকাগামী সব বাসের কাউন্টারে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি না করার জন্য বলা হয়। এর ব্যত্যয় হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম