সন্তানসম্ভবা কিশোরীকে হত্যা, কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড

রংপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ২২:৫১আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২২:৫১

রংপুরের মিঠাপুকুর উপজেলার জলসিংপুর বাউড়াকোর্ট গ্রামে ১৬ বছর বয়সী কিশোরীকে বিয়ের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় আসামি নাহিদ হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৭ আগস্ট) বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তারিক হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতের হাজত খানায় নেয়া হয়। সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ডলসিংপুর বাউড়া কোর্ট গ্রামের এক কিশোরীর সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে নাহিদ হাসানের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে কিশোরীর পরিবার নাহিদ হাসানকে বিয়ের জন্য চাপ দেয়। তবে সে এতে অস্বীকৃতি জানায়। পরে ২০২১ সালের ২২ এপ্রিল নাহিদ কিশোরীকে মোবাইলফোনে কল দিয়ে ডেকে আনে। এরপর বাড়ির অদূরে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে শ্বাসরোধে কিশোরীকে হত্যা করে। দু’দিন পর লাশ ভুট্টা ক্ষেতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে পুলিশ তদন্ত করতে গিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় নাহিদ হাসানকে আটক করে। জিজ্ঞাসাবাদে নাহিদ হত্যার কথা স্বীকার করে। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক নাহিদ হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি বলেন, আমরা বাদী পক্ষে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আসামি যে অপরাধ করেছে, এ জন্য সর্বোচ্চ শাস্তি আশা করেছিলাম। বিচারক তাই দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

 

/টিটি/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম