আবারও বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ১৭:২৯আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৭:২৯

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। এবার পরীক্ষামূলক নয়, বরং আংশিক উৎপাদনে গেছে খনিটি। আগামী ১৫-২০ দিনের মধ্যে পুরোদমে কয়লা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (০৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার। 

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টা থেকে কয়লা উৎপাদন শুরু হয়েছে। ওই দিন ৭৫০ মেট্রিক টন এবং রবিবার ৯৫০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে পুরোদমে উৎপাদনে যাবে খনিটি। সেক্ষেত্রে প্রতিদিন দুই হাজার থেকে দুই হাজার ২০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে বলে আশা করছি আমরা।’

খনি সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লা খনির উত্তোলনকৃত ১৩১০ নম্বর ফেইজ থেকে মজুত শেষ হয়ে যাওয়ায় গত ৩০ এপ্রিল থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে ফেইজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিত্যক্ত ফেইজের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি স্থানান্তর ও নতুন যন্ত্রপাতি বসিয়ে ১৩০৬ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। ওই সময়ে বলা হয়েছিল, নতুন ফেইজ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করে কয়লা উত্তোলনে সময় লাগবে আড়াই মাস। পরে আগস্টের মাঝামাঝিতে কয়লা উত্তোলনের সময় নির্ধারণ করে কর্তৃপক্ষ। তবে বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও পেট্রোবাংলার চেয়ারম্যানের নির্দেশনায় দ্রুত সময়ে নতুন ফেইজের উন্নয়নকাজ শেষ করা হয়। 

২৭ জুলাই সকাল থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ। এরই মধ্যে খনিতে কর্মরত কয়েকজন শ্রমিকের করোনা শনাক্ত হয়। ৩০ জুলাই সকাল থেকে আবারও উত্তোলন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আট দিন পর আবারও কয়লা উত্তোলন শুরু হলো।

/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম