হিলিতে দুই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

হিলি প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৭:০০আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৭:০০

দিনাজপুরের হিলিতে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে দুই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেইসঙ্গে রংমিশ্রিত বেশ কিছু সেমাই ধ্বংস করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে পুলিশের সহায়তায় বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে এ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এ সময় সেখানে উপজেলা স্যানিটারি পরিদর্শক আতিকুল হক উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ও সারের বাড়তি দাম নেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ফজলুর রহমান ও নবিবুল ট্রেডার্সকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কয়েকটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে রংমিশ্রিত বেশ কিছু সেমাই ধ্বংস করা হয়। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। সেইসঙ্গে আমাদের হটলাইন নম্বর খোলা রয়েছে। যেকোনো ভোক্তা অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের