বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে হেরে শিক্ষককে পেটানোর অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১৯:২১আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৯:২১

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে হেরে শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। ভোটে হেরে যাওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাসুদ কবিরকে মারপিট করেন ময়নুল ইসলাম নামে এক অভিভাবক সদস্য। গত মঙ্গলবার (৯ আগস্ট) বিদ্যালয় চত্বরের এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক মাসুদ কবির। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

অভিযোগে জানা যায়, ওইদিন ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। সভায় নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের টোকেন ভোটের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে হেরে ময়নুল ইসলাম ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষক মাসুদ কবিরের ওপর হামলা চালায়।

এ সময় অন্যান্য শিক্ষকরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষককে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বুধবার (১০ আগস্ট) রাতে ১০ জনের নামোল্লেখ করে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

শিক্ষক মাসুদ কবির বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে আমার কোনও পক্ষপাতিত্ব ছিল না। অথচ একটি পক্ষ ভোটে হেরে সঙ্গীয় লোকজনসহ আমাকে বেদম মারপিট করে আহত করেন। ওই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিভাবক সদস্য ময়নুল ইসলাম। তিনি বলেন ঘটনা সত্য নয়, আমাকে ফাঁসানোর জন্য পাঁয়তারা চলছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে নীলফামারী সদর থানার ওসি কর্মকর্তা আব্দুর রউপ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের