‘প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, তাতে দেশ ঘুরে দাঁড়াবেই’

রংপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৮:১০আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৮:২৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘টেলিভিশন চ্যানেল খুললেই টক শোতে বিএনপি বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। যখন বিপদ আসে তখন কিন্তু তারা এই সুরে গান ধরে। তারা সেই শক্তির উত্তরাধিকার, যারা এই দেশটাই চায়নি। এখন সময় হয়েছে, আমাদের প্রত্যেকের পারিবারিক ও সংসার জীবনে একটু সাশ্রয়ী হবার। তবে বর্তমান সংকট চিরস্থায়ী নয়। যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তাভাবনা করে কাজ করছেন তাতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। এর জন্য খুব বেশি সময় লাগবে না।’

মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে ‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইতিহাস সমৃদ্ধ স্যুভেনিয়র ‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনাটি প্রকাশ করেছে রংপুর সিটি করপোরেশন। এই উপলক্ষে আজ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এই উৎসব ও সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়াসহ অন্যান্যরা।

এর আগে, রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আয়োজনে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতে আয়োজিত এক সেমিনারেও বক্তব্য দেন মন্ত্রী।

সেখানে তিনি বলেন, ‘ডলারের মূল্য বাড়ার কারণে দাম কমানোর বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আজকে ডলারের দাম বেড়েছে আবার কালকে কমে গেলেও এর ওপর ভিত্তি করে দাম কম-বেশি করা যায় না। এখন বাজারে যে তেল আছে তা একমাস আগে কেনা। তখন এলসিতে মূল্য কত পড়েছিলো কী দাম পড়েছিল কিনতে ডলারের মূল্য কত ছিল সার্বিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে দাম কমলে এর সুফল আমরা পাবো না। ট্যারিফ কমিশন সার্বিক বিষয়গুলো দেখছে।’

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম