স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ২০:৫০আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০:৫০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দায়ের কোপে স্ত্রীকে হত্যার অভিযোগে আনছের আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সোমবার (২২ আগস্ট) গভীর রাতে নাগেশ্বরী পৌরসভার পাখীর মোড় গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রাহেনা বেগম। তিনি স্বামী আনছের আলী ও দুই সন্তানসহ উপজেলার পৌরসভার পাখীর মোড় গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আনছের আলী সোমবার ভোরে তার স্ত্রী রাহেনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাদের সন্তানদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে গুরুতর আহত নারীকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় অভিযুক্ত আনছের আলীকে আসামি করে নিহতের ভাই ইসমাইল হোসেন মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত আনছেরকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান জানান, নিহতের স্বামীকে আটকের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম