বিয়ের কথা বলে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৯:১৫আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৯:১৫

পঞ্চগড়ে বিয়ের কথা বলে কিশোরীকে ধর্ষণের দায়ে সাইদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বি এম তারিকুল কবির এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম (৩৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোটাগ্রাম এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের অ্যাকুয়া বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতো সাইদুল। বিয়ের কথা বলে ২০১৩ সালের ১৫ জানুয়ারি ওই এলাকার এক কিশোরীকে (১৫) ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন জনের বিরুদ্ধে মামলা করেন। তেঁতুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর ওই বছরের ৩০ নভেম্বর তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। 

পঞ্চগড় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আজিজার রহমান বলেন, ‌‘ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাইদুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। মামলার অপর দুই আসামিকে খালাস দেন আদালত।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম