চোরাই মোটরসাইকেলসহ পুলিশের এএসআই আটক

নীলফামারী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৮

- নীলফামারীতে একটি চোরাই মোটরসাইকেলসহ  পুলিশের এক এএসআইকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে জেলা শহরের স্টাফ কোয়াটার এলাকা থেকে ওই পুলিশ সদস্যকে আটক করা হয়।
নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান, এএসআই জাবেদ আলী পিপিএম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় কর্মরত। তার বাড়ি পঞ্চগড় সদরের পানিপুকুর মাহানপাড়া গ্রামে।
তিনি আরও জানান, নীলফামারী শহরের কলেজপাড়া মহল্লার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা তরিকুল ইসলামের বাড়ি থেকে শুক্রবার রাতে দুটি মোটরসাইকেল চুরি হয়। পরের দিন তিনি নীলফামারী থানায় মামলা করেন।
তরিকুল ইসলাম জানান, তিনি রবিবার দুপুর দেড়টার দিকে খবর পান তার চুরি যাওয়া দুটি মোটরসাইকেলের মধ্যে একটি নিয়ে এক ব্যক্তি ডোমার সড়ক দিয়ে সৈয়দপুরের দিকে যাচ্ছে। এ অবস্থায় বিষয়টি নীলফামারী থানায় অবগত করে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ব্যারিকেট দেওয়া হয়। সেখানেই ওই ব্যক্তিসহ চুরি যাওয়া একটি মোটরসাইকেল জব্ধ করা হয়। তবে অন্যটি পাওয়া যায়নি।
এদিকে, থানায় আনার পর আটক জাবেদ আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশ বিভাগের সদস্য এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এএসআই  বলে জানান।
উল্লেখ্য, ২০১৩ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেন। সে সময় তিনি ঘোড়াশাল থানায় কর্মরত ছিলেন। ২০১৪ সালের ২২ ডিসেম্বর তিনি গোবিন্দগঞ্জ থানায় যোগদান করেন।

তিনি জানান, তার বাড়ি পঞ্চগড়ে। ছুটিতে বাড়ি এসেছিলেন। তার এক আত্মীয়ের কাছ থেকে মোটরসাইকেলটি কিনেছেন। কিছু টাকা পরিশোধ করেছেন, কাগজপত্র বুঝিয়ে দিলে বাকি টাকা পরিশোধের চুক্তি হয়েছে।

তিনি বলেন, ‘রবিবার দুপুরে ওই মোটরসাইকেলে নীলফামারী শহরের মূলসড়ক দিয়ে কর্মস্থল গোবিন্দগঞ্জে যাচ্ছিলাম। এ সময় শহরের স্টাফ কোয়ার্টারের সামনে লোকজন আমাকে থামতে বলে। আমি থেমে তাদের কথায় বুঝতে পারি এটি চোরাই মোটরসাইকেল।’

নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আটক এএসআই জাবেদ আলীর কথামতো তাকে নিয়ে বিকালে পুলিশের একটি দল পঞ্চগড়ে অভিযানে গিয়েছে। টিমটি পঞ্চগড় থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

/বিটি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক