হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইকে সন্তান প্রসব

গাইবান্ধা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ১২:১০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:১০

গাইবান্ধায় হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইকের ভেতরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সালমা বেগম (২৪) নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের ডিবি রোডের কাচারি বাজার এলাকায় ইজিবাইকের ভেতরে সন্তান প্রসব করেন তিনি। সালমা গাইবান্ধা সদর উপজেলার গ্রামের বেড়াডাঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।

স্বজনরা জানান, দুপুরে বাবার বাড়িতে সালমা বেগমের প্রসব বেদনা ওঠে। পরে তাকে একটি ইজিবাইকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকজন। সন্ধ্যার দিকে ইজিবাইকটি জেলা শহরের কাচারি বাজার এলাকায় পৌঁছালে অসহ্য প্রসব বেদনা শুরু হয়। পরে ইজিবাইকের ভেতরেই কন্যাসন্তানের জন্ম দেন সালমা। 

প্রত্যক্ষদর্শী জোবায়েদুর ইসলাম বলেন, ‘ইজিবাইকটি ডিবি রোডের গোলাম টেইলার্সের সামনে আসলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। এরপর স্বজনরা ইজিবাইকটি রাস্তার পাশে নিয়ে কাপড় দিয়ে ঢেকে দেন। তার ভেতরেই সালমা বেগম একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। পরে নবজাতকসহ তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন স্বজনরা।’

মা ও নবজাতক সুস্থ রয়েছে জানিয়ে গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা তানভির রহমান কল্লোল বলেন, ‘মা ও নবজাতকের চিকিৎসা চলছে। তারা ভালো আছেন।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম