লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত

লালমনিরহাট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৯

লালমনিরহাটে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এরপর থেকে কোনও ট্রেন স্টেশন ছেড়ে যেতে পারেনি।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল লালমনি এক্সপ্রেসের। কিন্তু ‌১০টা ১০ মিনিটে স্টেশনের ওয়াশপিট থেকে ট্রেনটি শান্টিং করে ১ নম্বর লাইনে নেওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়। এটি উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যাবে।’

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিএস) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ১০টা ১০ মিনিটে লালমনিরহাট ইয়ার্ডের ওয়াশপিট থেকে লালমনি এক্সপ্রেস প্ল্যাটফর্মের ১ নম্বর লাইনে শান্টিং করে আনা হচ্ছিলো। এ সময় কোনও একটা পয়েন্ট ভুলের কারণে একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে লালমনি এক্সপ্রেস লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে দুপুর ১টা পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। এখনও উদ্ধার কাজ চলছে।

তিনি আরও বলেন, ‘এখন আমাদের প্রধান কাজ, বগিটি উদ্ধার করে ট্রেন ঢাকায় পাঠানো। কারণ যাত্রীরা অপেক্ষায় রয়েছে। ট্রেনটি ঢাকার পথে পাঠানোর পর একটি তদন্ত কমিটি করা হবে। ট্রেনটি ইয়ার্ডের ওয়াশপিট থেকে বের করে আনার সময় কেন বগি লাইনচ্যুত হয়েছে, তা ওই কমিটি চিহ্নিত করবে। এই ঘটনার জন্য কেউ দায়ী থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম