কেজিতে ১০০ টাকা কমেছে শুকনো মরিচের দাম

হিলি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩২

দিনাজপুরের হিলিতে দুই সপ্তাহের ব্যবধানে শুকনো মরিচের দাম কেজিপ্রতি ১০০ টাকা কমেছে। দুই সপ্তাহ আগে প্রতি কেজি শুকনো মরিচ ৩৮০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়। বর্তমানে দাম কমে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসা জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুদিন আগে যেমন কাঁচা মরিচের দাম ডাবল সেঞ্চুরি পার করেছিল, তেমনি তার সঙ্গে পাল্লা দিয়ে ৪০০ টাকায় উঠেছিল শুকনো মরিচ। বর্তমানে শুকনো মরিচের দাম কমতে শুরু করেছে।’

হিলি বাজারের শুকনো মরিচ বিক্রেতা শাকিল খান বলেন, ‘কিছু দিন আগে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহের কারণে কাঁচা মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়ে উৎপাদন ব্যাহত হয়। এতে কাঁচা মরিচের দাম বেড়ে ২০০ টাকায় ছাড়াই। দাম বেশি পাওয়ায় কৃষকরা ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলেই বাজারে বিক্রি করে দিচ্ছিলেন। এর ফলে শুকনো মরিচের দাম ঊর্ধ্বমুখী হয়। কয়েক দিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন বেড়েছে। এতে দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমে যাওয়ায় কৃষকরা এখন কাঁচা মরিচ বিক্রি কমিয়ে শুকনো মরিচ উৎপাদন বাড়িয়েছেন। এতে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় শুকনো মরিচের দাম কমতে শুরু করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম