গাইবান্ধায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম, অবস্থা সংকটাপন্ন

গাইবান্ধা প্রতিনিধি 
১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৬

গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম চৌধুরী শাহীনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। কোমরের নিচ ও দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন।

রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় মেরি স্টোপ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

মাস্টারপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদ মাহমুদ সৈকতের নেতৃত্বে তার সঙ্গে থাকা কয়েকজন মিলে শাহীনকে পথরোথ করে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

অভিযুক্ত সাদ মাহমুদ সৈকত (৩৬) পেশায় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সৈকত মাস্টারপাড়ার মৃত আলী আহম্মেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আশরাফুল ইসলাম চৌধুরী শাহিন মাস্টারপাড়ার মেরি স্টোপ ক্লিনিকের সামনে আসে। এ সময় হঠাৎ সৈকতসহ তার সঙ্গে থাকা ৫ থেকে ৭ জন শাহীনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শাহীনের কোমরের নিচ ও দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে।

ঘটনা দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে সৈকতসহ তার লোকেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মুমূর্ষু অবস্থায় শাহীনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হলে রাতেই শাহীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শাহীনের স্বজনদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে শাহীনের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ী সৈকতসহ তার লোকজন। শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করাই তাদের উদ্দেশ্যে ছিলে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই পায়ের একাধিক স্থানে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। এই হামলার ঘটনায় সৈকতসহ তার সঙ্গে থাকা জড়িত এবং ইন্দোনদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি তাদের। 

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার উপপরির্দশক (এসআই) নয়ন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। পূর্ব বিরোধের জেরে মাদক ব্যবসায়ী সৈকত তার লোকজন নিয়ে এ হামলার ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। তবে হামলার ঘটনায় রাত পৌনে ১২টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। 

/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম