ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

পঞ্চগড় প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ২০:১৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২০:১৮

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুর বিরুদ্ধে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও এর ভিডিও মোবাইল ফোনে ধারণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার (১০ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নগ্রাফি আইনে জেলার বোদা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেছেন ভুক্তভোগী।

এদিকে, মামলার পর সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মনোয়ার হোসেন মিন্টুর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বোদা উপজেলার ওই তরুণীর। বিবাহিত ও দুই সন্তানের জনক মিন্টু অবিবাহিত বলে পরিচয় দিয়ে সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের প্রলোভনে পঞ্চগড় ও ঢাকায় একাধিকবার ধর্ষণ করে। স্থানীয় পর্যায়ে লেখাপড়া শেষ করে ওই তরুণী ঢাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হন। মিন্টু গত ২৫ জুন ঢাকায় গিয়ে তার সঙ্গে দেখা করে। কাজি অফিসে বিয়ের কথা বলে ঢাকার একটি অপরিচিত বাসায় নিয়ে যায়। সেখানে ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করে। যার ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে। ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে মিন্টু কালক্ষেপণ করতে থাকে।

বিষয়টি ওই তরুণী তার পরিবারকে জানায়। পারিবারিকভাবে মিন্টুকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে সে উল্টো ধারণ করা ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে শনিবার রাতে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নগ্রাফি আইনে বোদা থানায় মামলা করেন।

দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠু জানান, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড এবং সংগঠনের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করলে দেবীগঞ্জ উপজেলা যুবলীগের কোনও নেতাকর্মীকেই ছাড় দেওয়া হবে না।

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান, পুলিশ মামলার তদন্ত করছে। আসামি মনোয়ার হোসেন মিন্টুকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম