বিয়ের কথা বলে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ২২:০৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২২:০৯

বিয়ের কথা বলে কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জ থেকে আসা প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে জেলার বোদা উপজেলার বোদা ইউনিয়নের প্রসাদখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (১০ সেপ্টেম্বর) ওই তরুণী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কথিত প্রেমিক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে। 

গ্রেফতার দুই জন কথিত প্রেমিক বোদা উপজেলার সিপাইপাড়া এলাকার মহিদুলের ছেলে আব্দুল মালেক (২৫) ও তার সহযোগী বামনপাড়া এলাকার সামসুদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২)। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে সোমবার (১২ সেপ্টেম্বর) নিশ্চিত করেন ওসি সুজয় কুমার রায়।

মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগে মোবাইল ফোনের রং নম্বরে পরিচয়ের সূত্র ধরে আব্দুল মালেক (২৫) নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। মালেক বিয়ের কথা বলে নারায়ণগঞ্জ থেকে তরুণীকে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ডেকে আনে। শুক্রবার সন্ধ্যায় ওই তরুণী এলে মালেক তার সহযোগী আলমগীরের ইজিবাইকে করে তাকে প্রসাদখাওয়া গ্রামের বাচ্চু মিঞার বাড়িতে নিয়ে যায়। সেখানে আপন ও আশরাফুল নামে মালেকের আরও দুই বন্ধু ওই  তরুণীকে পাহারা দেয়। মালেক ওই তরুণীকে বাচ্চু মিঞার বাড়ির পাশে আমবাগানে নিয়ে যায়। সেখানে মালেক সহযোগী আপন, আশরাফুল ও আলমগীরের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করে। পরে অন্যরাও এতে অংশ নেয়। এক পর্যায়ে তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার রাতেই ওই তরুণী সিপাইপাড়া এলাকার মহিদুলের ছেলে আব্দুল মালেক (২৫), তার বন্ধু প্রসাদ খাওয়া এলাকার রহিদুলের ছেলে মো. আপন (২৫), মালেকের আরেক বন্ধু একই এলাকার মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩০), মালেকের সহযোগী বামনপাড়া এলাকার সামসুদ্দিনের ছেলে আলমগীর হোসেনের (২২) নামেসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
 
থানার ওসি সুজয় কুমার রায় বলেন, মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান আসামি মালেক ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতার করেছে। ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি কাজ করছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের