জীবনের নিরাপত্তা চেয়ে থানায় আ.লীগ নেতার জিডি

রংপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৩

জীবনের নিরাপত্তা চেয়ে রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এই আওয়ামী লীগ নেতা নিজেই বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তুষার কান্তি মন্ডল দাবি করেন, চলতি বছরের শেষে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা। যদিও এখনও তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এরপরও দীর্ঘদিন ধরে সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে পুরো রংপুর সিটি করপোরেশনের ৯১৫টি মহল্লায় গণসংযোগ, সমাবেশ ও বৈঠক করেছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার ওপর হামলা চালিয়ে জানমালের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি। এ ছাড়াও জনসংযোগ করে এবং দলীয় কাজ শেষে বাসায় ফিরতে দেরি হয়ে যায়। কোনও কোনও সময় রাত ১টারও বেশি হয়ে যায়। এই অবস্থায় আমার ওপর হামলা হতে পারে এমনি আশঙ্কা থেকেই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।

এই বিষয়ে মেট্রেপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, উনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম