পূজামণ্ডপ ঘুরে দেখলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম

লালমনিরহাট প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৯:২০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৯:২০

লালমনিরহাটের বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করচেন সংশ্লিষ্টরা। উৎসবমুখর এই অবস্থা দেখতে জেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারীসহ তার সফর সঙ্গীরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) হেলিকপ্টারযোগে তিনি এবং তার সঙ্গীরা লালমনিরহাটে পৌঁছান।

দুপুরে মেঘনা অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টারে করে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে এসে পৌঁছান নেপালী রাষ্ট্রদূত। সেখানে জেলা প্রশাসক মো. আবু জাফর, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পর রাষ্ট্রদূত ও তার সঙ্গীরা জেলা শহরের কাচারী মন্দির, দেব মন্দির, গোশালা সোসাইটির মণ্ডপে গিয়ে ভক্তি শ্রদ্ধা জানান ও পূজার আয়োজন ঘুরে দেখেন। এছাড়া রাষ্ট্রদূত জেলার চেম্বার অব কমার্স কার্যালয়ে গিয়ে সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সর্বশেষে সার্কিট হাউজে এসে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। 

পরে বিকালে দেব মন্দিরে সম্প্রীতি সমাবেশে অংশ নিয়ে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

/টিটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান