নিজ ঘরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্টের গলাকাটা লাশ

নীলফামারী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২২, ১৭:৫৩আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৭:৫৩

নীলফামারীর ডিমলায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আনোয়রুল ইসলাম চৌধুরীকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ অক্টোবর) রাতে ডিমলা সদর ইউনিয়নের কাউশা মোড় সংলগ্ন নিজ বাসায় তাকে হত্যা করা হয়।

তিনি জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে ওই ইউনিয়নের কাউশা মোড়ে বসবাস করছেন। হত্যাকাণ্ডের দিন নিহতের স্ত্রী সুখি বেগম (৩০), ছেলে সজিব (১০) ও মেয়ে আঁখি মনি (৭) গ্রামের বাড়িতে বেড়াতে যান।

রবিবার (৯ অক্টোবর) সকালে বাসা সংলগ্ন মোটরসাইকেল মেকার পল্লব দোকান খুলে বাসার ভেতরে গেলে আনোয়রুল ইসলামের ঘরের দরজা খোলা এবং উঠানে রক্ত দেখতে পান। রুমে তাকিয়ে দেখেন গলা কাটা দেহ পড়ে আছে। পল্লব ও এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ বাসাটি ঘিরে রাখে।

ডিমলা থানার ওসি মো. লাইছুর রহমান বলেন, ঘটনাটির তদন্তের জন্য সিআইডির ক্রাইম সিনের টিম আসার জন্য বাসায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সিআইডি ও পিবিআই টিমের তদন্তের কাজ চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের