বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও গভীরে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ২০:৫০আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২০:৫৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ-ভারত ভ্রাতৃপ্রতিম দুই দেশ। তারই একটি স্বাক্ষর এখানে দেখানো হলো জয়েন্ট রিট্রিট প্যারেড। দুই দেশের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীরে যাবে। আমরা আশা করি একসঙ্গে চলবো, একসঙ্গে উন্নয়নের গান গাইবো।’

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘অকৃত্রিম বন্ধু হিসেবে আমাদের সহযোগিতা করেছে ভারত। ভারতের বিএসএফেরও অনেক সহযোগিতা পেয়েছি। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান কামাল বলেন, ‘করোনার কারণে বাংলাবান্ধা-ফুলবাড়ি রুটে ভিসা প্রদান বন্ধ রয়েছে। দুই দেশের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই ভিসা চালুর ব্যবস্থা করবো।’

বিজিবি-বিএসএফের চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টকে ধন্যবাদ জানান।

এই সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং, বিজিবির উত্তর পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম