বিএনপির মহাসমাবেশ

‘নেতাকর্মীরা যে যেভাবে পারছেন রংপুর যাচ্ছেন’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২২, ১৬:৪৮আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৭:৩৪

রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শনিবার (২৯ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। তবে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর মোটর মালিক সমিতির ডাকা ‘দাবি আদায়ের’ পরিবহন ধর্মঘটকে ‘সমাবেশ বানচালের ধর্মঘট’ হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।

ধর্মঘট উপেক্ষা করেই নৌকা, ট্রেন, মাইক্রোবাস, মোটরসাইকেল ও অটোরিকশায় করে রংপুরের সমাবেশস্থলের উদ্দেশে নেতাকর্মীরা যাত্রা করছেন। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকেই যে যেভাবে পারছেন সেভাবে রংপুর যাচ্ছেন বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির একাধিক নেতা।

‘নেতাকর্মীরা যে যেভাবে পারছেন রংপুর যাচ্ছেন’

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের এক নেতা দাবি করেন, শুক্রবার ভোর থেকে জেলার রৌমারী, রাজিবপুর থেকে নেতাকর্মীরা নৌকা ও অটোরিকশায় করে কুড়িগ্রাম শহর হয়ে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন। অনেকে লোকাল ট্রেন ধরে রংপুরে পৌঁছেছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে সারা দিন ধরে কেউ অটোরিকশায়, কেউ সিএনজিচালিত থ্রি-হুইলারে আবার অনেকে মাইক্রোবাস ভাড়া করেও রংপুরে যাচ্ছেন বলে জানান ওই ছাত্রনেতা।

রংপুর জেলা মোটর মালিক সমিতির ডাকা হরতাল ‘পরিকল্পিত এবং সরকারের নির্দেশে ডাকা হয়েছে’ দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘সব বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা রংপুরে যাচ্ছেন। সমাবেশ সফল হবেই। নেতাকর্মীরা কোনও বাধাই মানবে না।’

‘নেতাকর্মীরা যে যেভাবে পারছেন রংপুর যাচ্ছেন’

‘সমাবেশ বানচালের উদ্দেশে সরকারের নির্দেশে এই ধর্মঘট। বিএনপিকে বাধা দিতে গিয়ে সরকার জনভোগান্তি সৃষ্টি করেছে’- যোগ করেন এই বিএনপি নেতা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘এটা সরকারের পাতানো ধর্মঘট। সরকার এর আগেও এমন ধর্মঘট করেছে, কিন্তু সুবিধা করতে পারবে না। রংপুরের সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে।’

‘নেতাকর্মীরা যে যেভাবে পারছেন রংপুর যাচ্ছেন’

সভা-সমাবেশ জনগণের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে রানা বলেন, ‘সরকার এখন হিংসাত্মক রাজনীতিতে নেমেছে। জনগণ চায় এই সরকারের পরিবর্তন হোক। শুধু বিএনপি নেতাকর্মীরা নন, সারা দেশের সাধারণ মানুষ বিএনপির সমাবেশে অংশ নিচ্ছেন।’ শুক্রবার দুপুর পর্যন্ত কুড়িগ্রাম থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক রংপুর পৌঁছেছে বলে দাবি করেন জেলা বিএনপির এই প্রভাবশালী নেতা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম