বিএনপির সমাবেশের দিনে দলীয় কার্যালয়ে আ.লীগ নেতাদের অবস্থান

রংপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ২২:৩২আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ২২:৩২

রংপুরের কালেক্টরেট ইদগাহ মাঠে শনিবার (২৯ অক্টোবর) মহাসমাবেশ করেছে বিএনপি। আর এই সমাবেশ চলাকালে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বেতপট্টিতে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলাদা আলাদাভাবে  তারা অবস্থান করেন। বিএনপির মহাসমাবেশ থেকে নগরীতে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাসহ নাশকতার আশঙ্কায় তারা অবস্থান নেন।

সেখানে বক্তৃতাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। দেশের প্রতিটি রাজনৈতিক দলের মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার আছে। তবে মিছিল ও সমাবেশের নামে কোনও রাজনৈতিক দল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি, নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টার করলে আওয়ামী লীগ তা প্রতিহত করার  জন্য অতীতেও যেমন মাঠে ছিল আজও আছে, ভবিষ্যতেও থাকবে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম