বিএনপির সমাবেশে যেতে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার, ঘটনা তদন্তে কমিটি  

গাইবান্ধা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ১৯:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৯:১৯

গাইবান্ধা সদর হাসপাতালের বিশেষায়িত আইসিইউ অ্যাম্বুলেন্স ব্যবহার করে বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দেন ছাত্রদল নেতাকর্মী। এ ঘটনায় চলছে আলোচনা-সমালোচনা। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার (৩০ অক্টোবর) বিকালে তিন সদস্যর কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহাবুব হোসেন।

তিনি বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার করে রাজনৈতিক সমাবেশে যোগ দিতে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. গোলাম মোস্তফাকে প্রধান করা হয়েছে। তদন্ত কমটির অন্য দুই সদস্য হলেন ডা. মাহাবুব রহমান আকন্দ ও আরএমও ডা. বিশ্বেশর চন্দ্র বর্মণ। এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশে দেওয়া হয়েছে। 

এরআগে শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীরা গাইবান্ধা জেনারেল হাসপাতালের একটি সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে যান। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনার মু্খে পরে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক হাবিবুর রহমানসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলেও গাইবান্ধা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কেউ কথা বলতে রাজি হননি। 

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম