নিষেধাজ্ঞার সুফলে মিলছে বড় ইলিশ

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
৩০ অক্টোবর ২০২২, ২৩:৫৯আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ২৩:৫৯

ইলিশের প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত গত ২২ দিন দেশের নদ-নদীতে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞার এই সুফলে কুড়িগ্রামের নদ-নদীতে এ বছর ইলিশের বিচরণ তুলনামূলক বেড়েছে। জেলেরা বলছেন, এ বছর ইলিশের পরিমাণ গত বছরের চেয়ে বেশি, আকারেও বড়। ব্রহ্মপুত্রে যে ইলিশ ধরা পড়ছে সেগুলোর বেশিরভাগই ইতোমধ্যে ডিমও ছেড়েছে।

২০১৭ সালে ইলিশ জোনভুক্ত হওয়া এ জেলায় সচরাচর ইলিশ না মিললেও নিষিদ্ধ সময়ে জেলার নদ-নদীতে বিশেষত ব্রহ্মপুত্র নদ জুড়ে ইলিশের দেখা মেলে। আহরণ নিষিদ্ধ সময়ে ভাটির নদ-নদীতে জাল ফেলা বন্ধ থাকায় উজানের দিকে আসার সুযোগ পায় জাতীয় এ মাছ। ফলে নিষেধাজ্ঞার সুফলে ব্রহ্মপুত্রে ইলিশের বিচরণ বাড়ে।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজারে ইলিশ বিক্রি করতে আসা নুরনবী বলেন, ‘আইজ (শনিবার) সন্ধ্যায় ২৫ কেজি ইলিশ বেচছি। সবগুলারই সাইজ মোটামুটি বড়। ১৪০০ গ্রাম পর্যন্ত ওজন আছিল। কিন্তু মাছে ডিম আছিল না। এই কয়দিনে বেশিরভাগ মাছই ডিম ছাড়ছে।’

নিষেধাজ্ঞার সুফলে মিলছে বড় ইলিশ ইলিশের প্রাপ্তি নিয়ে এই মৌসুমি বিক্রেতা বলেন, ‘গত কয়েকদিন নদীতে প্রশাসন আছিল। তখন নৌকা আছিল কম। অহন নদীতে সবাই নামছে। এতে মাছের পরিমাণ কমেছে, তয় ইলিশের সাইজ ভালো।’

‘গত বছরের চেয়ে এ বছর নদীতে ইলিশ বেশি। কিন্তু বেশিরভাগ ইলিশ উজানে (ভারতীয় জল সীমায়) চইলা গেছে,’ ব্রহ্মপুত্রে ইলিশের পরিমাণ নিয়ে প্রশ্ন করলে এই কথা বলেন নুরনবী।

রবিবার সকালে কথা হয় একই উপজেলার হাতিয়া ইউনিয়নের জেলে আছির উদ্দিনের সঙ্গে। তখনও তিনি ব্রহ্মপুত্রে ইলিশ শিকারে ব্যস্ত। আছির উদ্দিন বলেন, ‘ইলিশ পাওয়া যাইতাছে। গতকাইল থাকি নদীতে পানি একটু বাড়ছে। এজন্য মাছ একটু কম পাইছি। কিন্তু  ইলিশ পাওয়া যাইতাছে।’

নিষেধাজ্ঞার সুফলে মিলছে বড় ইলিশ মৎস্য বিভাগ বলছে, শুধু নিষেধাজ্ঞার সময়ে কুড়িগ্রামের নদ-নদীতে ইলিশের বিচরণ ঘটে। মূলত ভাটিতে আহরণ বন্ধ থাকলে উজানে আসার সুযোগ পায় ইলিশ। উপকূলীয় অঞ্চল থেকে কুড়িগ্রামের নদ-নদীতে আসতে ইলিশ মাছকে প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই দীর্ঘ পথের মধ্যবর্তী নদ-নদীতে জাল কিংবা নাব্য সংকটে পরিব্রাজন বাধাগ্রস্ত হলে উজানে আসতে আরও বেশি সময় লাগে। এসব কারণে নিষেধাজ্ঞার প্রথম দুই সপ্তাহ ব্রহ্মপুত্রে ইলিশের বিচরণ কম থাকলেও শেষের কয়েকদিন নদে ইলিশ আসার পরিমাণ বেড়েছে।

মৎস্য বিভাগ আরও জানায়, এ বছর ইলিশ শিকারের নিষিদ্ধ সময়ে কুড়িগ্রামের নদ নদীতে পরিচালিত অভিযানে ৪ লাখ ৫৬ হাজার ৪০০ মিটার ইলিশ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ৪৫ হাজার টাকা। আর জব্দ করা ইলিশের পরিমাণ গত বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি, ১২৭ কেজি।

নিষেধাজ্ঞার সুফলে মিলছে বড় ইলিশ জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) কালিপদ রায় বলেন, ‘এ বছর ব্রহ্মপুত্রে ইলিশের বিচরণ তুলনামূলক বেড়েছে। গত ২২ দিনের অভিযানে আমরা যেসব ইলিশ জব্দ করেছি সেগুলোর বেশিরভাগই ছিল পুরুষ ইলিশ। আর যে কয়েকটি স্ত্রী ইলিশ পাওয়া গেছে সেগুলোর বেশির ভাগই ছিল ডিম ছেড়ে দেওয়া।’

‘তবে এমনও ইলিশ পাওয়া গেছে যেগুলো এখনও ডিম ছাড়েনি। স্ত্রী ইলিশ এই ২২ দিনের আগে পরেও ডিম ছাড়তে পারে। তবে গবেষণা বলছে, এই ২২ দিন ডিম ছাড়ার প্রধান সময়। তার মানে বেশিরভাগ মা ইলিশ এই সময়ে ডিম ছাড়ে,’ যোগ করেন এই মৎস্য কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম