প্রতারণার অভিযোগে কারাগারে সিটি কাউন্সিলর লুতু 

রংপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ২২:৫২আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২২:৫২

রংপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জয়নাল আবেদীন লুতুকে (৩৫) প্রতারণা ও অবৈধভাবে বালু উত্তোলন করার দুটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি নগরীর হাজিরহাট কামদেবপুর এলাকার মজিবর রহমানের ছেলে। 

হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া ওয়ার্ড কাউন্সিলর লুতুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ওয়ার্ড কাউন্সিলর অটোরিকশার লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের মামলা ছিল। দুই মামলায় তিনি দীর্ঘদিন ধরে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে সোমবার সন্ধ্যায় উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম