চাকরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ২২:৩১আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২২:৩৩

চাকরি জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন জেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা।

পরে একই দাবিতে শহরের প্রধান সড়কে মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ইউনিয়ন পরিষদ পর্যায়ে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত এ বাহিনীর সদস্যরা।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির মহাসচিব এন এ নাছির, জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান মধু, সাধারণ সম্পাদক বজলুর রশিদ প্রমুখ।

চাকরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশের  মানববন্ধন

বক্তারা বলেন, ১৯৭৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক জারি করা আদেশমূলে জাতীয়করণের পরিপত্রটি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি জেলায় প্রেরণ করা হলেও অদ্যাবধি তা বাস্তবায়িত হয়নি। আমরা এই পরিপত্রের বাস্তবায়ন চাই।

তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশকে ২৪ ঘণ্টায় ৭০ প্রকারের কাজ করতে হয়। সাত হাজার টাকার বেতনভাতার অর্ধেক আসে সরকারি অংশ থেকে বাকিটা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়ার কথা থাকলেও সেই টাকা বছরের পর বছর বকেয়া থাকে। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সংসার পরিচালনা করা ও সন্তানদের লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছেন গ্রাম পুলিশ সদস্যরা। চলমান অসহায় অবস্থা বিবেচনা করে অবিলম্বে চাকরি জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধি করা হোক। এতে করে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ বাঁচবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের