কুড়িগ্রামে হচ্ছে আরেকটি পৌরসভা

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ১৯:০৬আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৯:০৬

কুড়িগ্রাম জেলার চতুর্থ পৌরসভা হচ্ছে রৌমারী। পৌরসভা গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে রৌমারী উপজেলার তিনটি ইউনিয়নের আটটি মৌজাকে শহর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, সরকার স্থানীয় সরকার আইনের (পৌরসভা) ক্ষমতাবলে রৌমারী পৌরসভা গঠনের লক্ষ্যে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রৌমারী (জে এল ২১), রৌমারী আলগা (জে এল ২২) ও চুলিয়ার চর (জে এল ২৩) মৌজা; বন্দবেড় ইউনিয়নের জিগ্নীকান্দি (জে এল ১৬) ও বন্দবেড় (জে এল ১৫) মৌজা এবং শৌলমারী ইউনিয়নের বাউশমারী (জে এল ২০), শৌলমারী (জে এল ১৯) ও টালুয়ার চর (জে এল ১৭) মৌজাকে শহর এলাকা ঘোষণা করলো।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘জেলা প্রশাসন থেকে প্রস্তাবনা পাঠানোর পর মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে দুই তিনবার বিভিন্ন তথ্য পাঠানো হয়েছিল। এখন শহর ঘোষণার মাধ্যমে পৌরসভা গঠনের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পৌরসভা গঠনের জন্য রৌমারীর কিছু এলাকা নিয়ে শহর ঘোষণা হয়েছে। এটি এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। এখন আইন হবে, আইন হলে পৌরসভা ঘোষণা হবে।’

প্রসঙ্গত, কুড়িগ্রামে বর্তমানে তিনটি পৌরসভা রয়েছে। সেগুলো হলো- কুড়িগ্রাম, নাগেশ্বরী ও উলিপুর পৌরসভা। জেলা থেকে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন রৌমারী কুড়িগ্রামের চতুর্থ পৌরসভা হতে যাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম