মির্জা ফখরুল ও তার বাবা রাজাকার ছিলেন: শাজাহান খান

রংপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ১৮:২০আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৮:২০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, ‘বিএনপি মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজেকে যখন মুক্তিযোদ্ধা বলে দাবি করেন, তখন দেশের মানুষ লজ্জা পায়। কারণ তার বাবা চোখা মিয়া ছিল পিস কমিটির চেয়ারম্যান। ফখরুল ও তার বাব রাজাকার ছিলেন। তারা দেশ স্বাধীন হওয়ার পর চার মাস ধরে ভারতে আত্মীয়দের বাসায় পালিয়ে ছিলেন। মির্জা ফখরুলের কাছে মুক্তিযোদ্ধা দাবি করা প্রতারণার শামিল।’

শনিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘বিএনপি আজকে মানবাধিকারের কথা বলে, এদের আসলে কোনও লজ্জা নেই। আমি পাঁচ বছর বয়সে বাবা-মাকে হারিয়ে ২১ বছর বিচার থেকে বঞ্চিত ছিলাম। তারা বিচার বন্ধ করে রেখেছিলো। আসলে এরা ভণ্ড আর প্রতারক। তারা শুরু থেকে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এখন তারা আবারও মানুষের অধিকার হরণের জন্য মাঠে নেমেছে। বিএনপির মনে অনেক কষ্ট, তারা অনেকদিন দুর্নীতি করতে পারছে না- এতে তাদের ভীষণ অসুবিধা হচ্ছে।’ তিনি যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে বিএনপি জামায়াত চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল  যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে হাজার নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। সকাল ১০টার আগেই পুরো জিলা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একপর্যায়ে সমাবেশ মাঠ ছাপিয়ে একদিকে কাছারী বাজার অন্যদিকে ডিসির মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম