যৌতুকের মোটরসাইকেল না পেয়ে স্ত্রীকে গলাকেটে হত্যার চেষ্টা!

গাইবান্ধা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৩৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৩

জুথি আকতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চামড়গাছা পার্বতীপুর গ্রামে যৌতুকের মোটরসাইকেল না পেয়ে স্ত্রী জুথি আকতারকে গলাকেট হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী আপেল মিয়ার বিরুদ্ধে। বুধবার রাতে পাষণ্ড স্বামী এ হত্যার চেষ্টা চালান। বৃহস্পতিবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় জুথিকে বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়েছে। 
জুথির বাবা জহুরুল ইসলাম জানান, প্রায় ১১মাস আগে ওই গ্রামের মো. আপেল মিয়ার সঙ্গে আমার মেয়ে জুথির বিয়ে হয়। তারপর থেকেই আমার কাছ থেকে একটি মোটরসাইকেল নিয়ে আসতে বলে জুথিকে। কিন্তু এতে জুথি অসম্মতি প্রকাশ করলে তাকে চাপ দিতে থাকে আপেল মিয়া। এতে কাজ না হওয়ায় প্রায়ই তাকে মারধর করা হতো।
জহুরুল আরও বলেন, ঘটনার দিন বুধবার দিবাগত রাতেও একই ব্যাপারে (মোটর সাইকেল) তাদের মধ্যে ঝগড়া লাগে। এরপর  রাত আনুমানিক ৩টার দিকে জুথি ঘুমিয়ে পড়লে তার স্বামী আমার মেয়েকে গলাকেটে হত্যার চেষ্টা করে। এর এক পর্যায় জুথি চিৎকার করলে পাশের ঘর ও প্রতিবেশিরা ছুটে আসলে আপেল দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জুথির গলার বেশ কিছু অংশ কাটা গেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও তার কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে মামলা দায়ের করে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম