গাছে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী  নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ২৩:৫৮আপডেট : ১২ নভেম্বর ২০২২, ২৩:৫৮

ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদরের সেনুয়া ইউনিয়নের কিসমত চামেশ্বরী উত্তর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মিন্টু (২৩) ও আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মো. হাসান (৩০)।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মিন্টু, হাসান ও বিনয় কাঁচামালের ব্যবসায়ী। কাঁচামালের টাকা তোলার জন্য মোটরসাইকেলে ফাড়াবাড়ি থেকে শহরে আড়তে আসছিলেন। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে পড়ে আহত হন তারা। এ সময় পার্শ্ববর্তী একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে চালক মোজাহারুল আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের চার জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মিন্টু ও হাসানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছেন মোজাহারুল হক(৬৫) ও বিণয় (৫০)।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক সারওয়ার হোসাইন বলেন, চার জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে দুজনকে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজন চিকিৎসাধীন। 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক নুরুজ্জামান বলেন, হাসপাতালে পৌঁছার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি