দেবর-ভাবির বিরোধ অচিরেই মিটে যাবে: রাঙ্গা

রংপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৯:৫১আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২০:৩৯

জাতীয় পার্টির সংসদীয় চিফ হুইপ ও দল থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘রওশন এরশাদ আর জি এম (গোলাম মোহাম্মদ) কাদেরের মধ্যে বিরোধ অচিরেই মিটে যাবে। এটা দেবর-ভাবির সম্পর্ক। চিকিৎসা নিয়ে বিদেশ থেকে এলেই সমস্যার সমাধান হয়ে যাবে।’

সোমবার (২১ নভেম্বর) দুপুর ৩টার দিকে রংপুর নগরীর দর্শনা এলাকায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাঙ্গা বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তিনি হবেন, যিনি লাঙল প্রতীক পাবেন। লাঙল প্রতীক নিয়ে আইনি জটিলতা আছে, মামলা আছে। জাপার মহাসচিব চুন্নু সাহেব (মুজিবুল হক চুন্নু) কাউকেই দলীয় প্রতীক বরাদ্দ দিতে পারেন না।’

যদিও রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছেন মহাসচিব। তিনি গত ১৫ নভেম্বর মেয়র পদের জন্য মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করেছেন। অন্যদিকে, রওশন এরশাদের মেয়র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র আব্দুর রউফ মানিকের পক্ষে একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে গতকাল।

তবে কেন মহাসচিব লাঙল প্রতীক বরাদ্দ দিতে পারবেন না এবং রওশন এরশাদ প্রতীক কোন আইনের ক্ষমতায় দেবেন, এই বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি তিনি।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির বর্তমান বিরোধ দেবর-ভাবির ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাকে যদি দলে ফিরিয়ে নাও নেওয়া হয়, আগামী নির্বাচনে যদি দলীয় মনোনয়ন না দেওয়া হয়, কোনও আপত্তি নেই। আমি দলের মঙ্গল এবং চলমান বিরোধের মীমাংসা চাই।’

জি এম কাদেরকে নিয়ে এর আগে বলা বিভিন্ন মন্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রাঙ্গা বলেন, ‘কোনটা খারাপ বলেছি সেটা বলেন।’

এর আগে, প্লেনযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে সরাসরি তার নির্বাচনি এলাকা রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গিয়ে একটি অনুষ্ঠানের উদ্বোধন করে এরশাদের কবর জিয়ারত করতে চলে আসেন। এ সময় গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম