মা-বাবার ঝগড়ার মধ্যে হাতাহাতিতে প্রাণ গেলো সন্তানের

দিনাজপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৬:২৭আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৬:২৭

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মা-বাবার ঝগড়ার মধ্যে হাতাহাতিতে জাকারিয়া নামে পাঁচ বছর বয়সী সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দাপুর (স্কুল পাড়া) এলাকায় এই ঘটনা ঘটে ঝগড়া করা স্বামী স্ত্রী হলেন ওই এলাকার দেলোয়ার হোসেন ও জাকিয়া খাতুন।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার এসআই নুর আলম সিদ্দিকী বলেন, সকালে রান্না করতে দেরি হওয়ায় দেলোয়ার ও জাকিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ছেলে জাকারিয়া বাবা ও মার ঝগড়া থামাতে যায়। স্বামী দেলোয়ার স্ত্রীকে ঘুসি মারলে সেটি সন্তানের গায়ে লাগে।

তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ঘাতক বাবাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম