করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৫, ১৮:৫৬আপডেট : ২৭ জুন ২০২৫, ২০:৪৯

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৭ জুন) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। এর আগে গত ২৩ জুন এ রোগে তিন জন মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৯ জনের। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা যান ২০ জন। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৫২৮ জন।

 /এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি