যৌতুকের দাবিতে অগ্নিদগ্ধ গৃহবধূ, স্বামী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫২

অগ্নিদগ্ধের প্রতীকী ছবি যৌতুক না পেয়ে রুমি আখতার নামে এক গৃহবধূকে অগ্নিদগ্ধ করেছেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার চান্দ করিম গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধের ঘটনায় গৃহবধূ রুমির বাবা রেজাউল করিমের করা মামলার প্রেক্ষিতে স্বামী রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর অবস্থায় রুমিকে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও  পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আগুনে তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানান সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ড. মমতাজ উদ্দিন।
রেজাউল করিম জানান, রায়হানের সঙ্গে তার মেয়ে রুমির তিন বছর আগে বিয়ে হয়। ওই দম্পতির নুসরাত নামে ১০ মাস বয়সী একটি মেয়ে আছে। যৌতুকের জন্য মেয়েটির ওপর নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। সর্বশেষ রায়হান ৫০ হাজার টাকা দাবি করার পর তা দিতে না পারায় নির্যাতিত হন রুমি।
/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম