ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী

গাইবান্ধা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ২০:০১আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২০:০১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুনের মামলায় তার স্বামী মোহাইমেনুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক নাজমুল হাসান এ আদেশ দেন।

এর আগে শনিবার (২৬ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোহাইমেনুলকে গ্রেফতার করে পুলিশ। মোহাইমেনুল ওই গ্রামের মাকসুদুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রলয় কুমার বর্মা বলেন, ‌‘শনিবার সকালে অভিযুক্ত মোহাইমেনুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকালে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার এজাহারের বরাত দিয়ে এসআই প্রলয় কুমার বলেন, ‘গত বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া গ্রামে ভগ্নিপতি সোহরাবের বাড়িতে আসেন পপি খাতুন। শুক্রবার দুপুরে মোহাইমেনুল ইসলাম সেখানে এসে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পপি টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন পপি খাতুন। পরে সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাইমেনুলকে গ্রেফতার করা হয়।’

এ ঘটনায় ম্যাজিস্ট্রেট পপি তার স্বামী মোহাইমেনুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নীলফামারী সদর থানায় মামলা করেন।

পপি খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে। তিনি নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত। 

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি