‘ডাক্তার নামের কসাইয়ের হাতে আর কোনও সন্তানের জীবন যেন না যায়’

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৭:০৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:০৯

অস্ত্রোপচারে কুড়িগ্রামের শিশু মারুফা জাহান মাইশার (৫) মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি ক‌রে দায়ী‌দের গ্রেফতার ও শাস্তি চে‌য়ে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উলিপুর পৌর শহরের গবামোড়ে সচেতন নাগরিকের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক মহিলা কাউন্সিলর মর্জিনা বেগম, নারী সংগঠনের উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন, সমাজকর্মী মোতলেবুর রহমান, মাসুম করিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিশু মাইশার মৃত্যুর জন্য যারা দায়ী, সেই চিকিৎসকদের আইনের আওতায় আনতে হবে। মাইশার মতো আর কোনও সন্তানের জীবন যেন এমন ডাক্তার নামক কসাইদের হাতে না যায়। আর কোনও বাবা-মাকে যেন এভাবে সন্তান হারা হওয়া না লাগে।’ এ সময় তারা দোষীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার (৩০ নভেম্বর) ঢাকার মিরপুরের রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে মাইশা নামে কুড়িগ্রামের এক শিশুর হাতের আঙুলের অপারেশন করার সময় শিশুটির মৃত্যু হয়। পরে সেদিনই শিশুটির লাশ নিয়ে কুড়িগ্রামে ফিরে আসেন তার বাবা-মা। দাফনের আগে গোসল করানো নারীরা দেখতে পান, মাইশার নাভির নিচে পেটজুড়ে কেটে সেলাই করা। ঘটনা প্রকাশ হলে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়।

শিশুটির পরিবারের দাবি, হাতের অপারেশনের সময় তাদের মেয়ের পেট কেন কাটা হয়েছে- তা তারা জানেন না। এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের