বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

দিনাজপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২২, ১১:২৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১:২৩

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। রবিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুর্গাপুর গ্রামের জেনটুওয়ালীর ছেলে পিকআপচালক অলিউল্লা (২৩), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপচালকের সহকারী আজিজুর রহমান নিশান (২৪) ও পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ঘাটপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোতাসিম বিল্লাহ (২৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে টমেটো নিয়ে একটি মিনি পিকআপ রাজশাহীতে যাচ্ছিল। পথিমধ্যে ভোরে ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচরে যায় এবং ভেতরে থাকা চালক, তার সহকারী ও এক যাত্রী মারা যান। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হবে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম