শিশু নির্যাতন রোধে পুলিশের প্রশিক্ষণ শুরু

লালমনিরহাট প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪৯

শিশু নির্যাতন রোধ ও শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে লালমনিরহাটে পুলিশ কর্মকর্তাদের শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় লালমনিরহাট পুলিশ লাইন্স প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। রবিবার এ কর্মসূচী শেষ হবে।
বাংলাদেশ পুলিশ লালমনিরহাটের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম।
লালমনিরহাটের ৫টি থানা ও গোয়েন্দা পুলিশের ২৫ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এরমধ্যে একজন নারী উপ-পরিদর্শক রয়েছেন।
ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় দুই দিনব্যাপী শিশু নির্যাতন রোধ ও শিশু সুরক্ষা নিশ্চিত করণ বিষয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ইসলামিক রিলিফ বাংলাদেশের শিশুকল্যাণ বিভাগের সমন্বয়কারী খাবিরুল হক কামাল, রাফাতুর রহমান রুবা, অ্যাডভোকেসি ও কমিউনিকেশনসের সমন্বয়কারী সফিউল আযম।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান