সরিষা ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ১৫:২৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৫:২৩

নীলফামারী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুর্বাছুড়ি বগুড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সদর থানার এসআই আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম দুর্বাছুড়ি বগুড়াপাড়া গ্রামের ফয়জুদ্দিন মন্ডলের ছেলে। 

লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, আজ সকালে বাড়ির পাশের সরিষা ক্ষেতে সেচ দিতে যান রফিকুল। এ সময় সেচপাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি