পুলিশকে একস্থানে ব্যস্ত রেখে শহর ঘুরলো বিএনপির মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো কুড়িগ্রামেও গণমিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের আমিন মোক্তারপাড়ার জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন রেলগেট এলাকায় নেতাকর্মীদের একটি অংশ পুলিশি বাধায় পড়ে। সেখানে উপস্থিত নেতাকর্মীরা পুলিশকে সে স্থানে ব্যস্ত রাখলেও অপর একটি বড় অংশ কুড়িগ্রাম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে গণমিছিল শুরু করে। মিছিলটি দাদামোড়-ঘোষপাড়া হয়ে মোক্তারপাড়ায় জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।

জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, আজাহারুল ইসলাম মানু, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, উলিপুর উপজেলা বিএনপি সভাপতি হায়দার আলী মিয়া, ফুলবাড়ী উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, রাজারহাট উপজেলা বিএনপি সম্পাদক শহিদুল ইসলাম, চিলমারী বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবু হানিফাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন বিএনপিকে নেতৃত্বশূন্য করে সরকার আবার ফাঁকা মাঠে গোল দেওয়ার যে পরিকল্পনা করছে জাতীয়তাবাদী শক্তি তা নস্যাৎ করে দেবে। দিনের ভোট আর রাতে যেমন করতে দেওয়া হবে না তেমনি নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনও নির্বাচনেও যাবে না।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান