শুরু হচ্ছে কুড়িগ্রাম-উলিপুর রেল ট্র্যাকের সম্প্রসারণকাজ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ১৯:৩১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৯:৩১

কুড়িগ্রাম থেকে উলিপুর উপজেলা পর্যন্ত রেল ট্র্যাক নবায়ন এবং রেল স্টেশনের অ্যাপ্রোচ সড়ক ও পার্কিংসহ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উলিপুর রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের আয়োজনে কুড়িগ্রাম-৩ আসনের এমপি অধ্যাপক এমএ মতিন এ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী (পশ্চিম) আসাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর রেলস্টেশন পর্যন্ত চলাচলের জন্য মিটার গেজ স্টিল ও কাঠের স্লিপার রেল লাইন-১৯ কিলোমিটার, কুড়িগ্রাম স্টেশনে তিনটি এবং উলিপুর স্টেশনে একটি শাখা রেললাইনের জন্য প্রায় ৩০ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে পুনর্নির্মাণ কাজ করা হবে। দেড় বছর মেয়াদকালে এই কাজ বাস্তবায়ন করবে বিশ্বাস কনস্ট্রাকশন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এই প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে উলিপুর থেকে ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল করতে পারবে। এতে কুড়িগ্রামের সাধারণ মানুষ স্বল্প খরচে রাজধানীর সঙ্গে যাতায়াত করতে পারবেন।

/এএম/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক