নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ট্রলির ধাক্কা, নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৭:১০আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৭:১০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অটোরিকশায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় লুৎফর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন। 

বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার রাজারহাট-তিস্তা সড়কের ঘোরামারা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা রংপুর ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লুৎফর রহমান দুর্ঘটনাকবলিত ট্রলিচালকের সহকারী। তিনি উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে রাজারহাট-তিস্তা সড়কের ঘোরামারা সেতু এলাকায় আলুবোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ট্রলিচালকের সহকারী লুৎফর। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলি ও অটোরিকশা থানায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম