এক বাস ধাক্কা দিলো দুই মোটরসাইকেলে, প্রাণ গেলো ৩ জনের

গাইবান্ধা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ১০:৫৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১০:৫৩

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বেপরোয়া গতির বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৪২ বছরের মধ্যে। তারা হলেন- পলাশবাড়ী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ মিয়া, একই উপজেলার মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুবাস চন্দ্র সরকার ও গোবিন্দগঞ্জ উপজেলার অবিরামপুর গ্রামের সুবাস চন্দ্র মহন্তের ছেলে সুমন চন্দ্র।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

দুর্ঘটনার বিষয়ে পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। হাসপাতাল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম